স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের জন্য ২২ হাজার ২০৩ জন বাংলাদেশী হজযাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছেছেন। রবিবার ( ৪ মে ) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিন এতথ্য জানিয়েছেন।
হল্পডেস্ক সূত্র থেকে আরও জানাগেছে, এ পর্যন্ত মোট ৪৩টি ফ্লাইটে এই হজযাত্রীরা পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৩০ জন হজযাত্রী রয়েছে। এখন পর্যন্ত ৭৫ হাজার ৫৮০টি ভিসা ইস্যু করা হয়েছে।
আরও জানাগেছে, ৫৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২২ টি, সৌদি এয়ারলাইন্সে ১৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১৫টি ফ্লাইট পরিচালনা করেছে।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশী হজযাত্রী নিয়ে প্রথম ফ্রাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। এর মধ্যে দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিক হজযাত্রা শুরু হয়।
এরআগে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেছেন। হজ কার্যক্রমের উদ্বোধনের পর ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এবছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এদেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮ টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে। ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।
এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এবছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা প্রদান করা হচ্ছে।
বরিশাল অফিস: একদিনের সরকারি সফরে বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বরিশাল সফর। সোমবার, ১৩ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল পৌঁছে গৌরনদী উপজ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। সড়ক-অলিগলিতে হাঁটুপানি, প্রধান সড়কে যানজট আর গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আবহা ...
স্টাফ রিপোর্টার: সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে বরিশালের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার, ১৩ জুলাই ভোর ৬টার পর ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে জাতীয় সংসদ ভবন চত্বরের নির্ধারিত স্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১২ জুলাই ২০২৬ ...
সব মন্তব্য
No Comments