স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, ক্ষমতা হারানোর আতংকে সরকার দিশেহারা হয়ে পড়েছে। দেশ-বিদেশে প্রত্যাখিত হয়ে এখন দমন-পীড়নে মেতে ওঠেছে।
তিনি বলেন, সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই, তা সরকারের মন্ত্রীদের কথায়ও ফুটে ওঠেছে। তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে সরকার মনে করেছিলো সরকার পতন আন্দোলন স্তব্ধ করা যাবে, পারে নাই। পরে জঙ্গি নাটক করে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরানোর চেষ্টা করলো, তাতেও ব্যর্থ হয়েছে। কোনো নাটক কাজে আসছে না।
রবিবার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, সরকার কথায় কথায় ষড়যন্ত্র দেখে। আরে ষড়যন্ত্রের রাজনীতিতো করে আওয়ামী লীগ। এরা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে। এরা গনবিরোধী দল। এদের অবস্থান সবসময় জনগণের বিরুদ্ধে। তাই জনগণকে ভোট থেকে দূরে রাখতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন। আর আওয়ামী লীগ সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে করেছিলেন বাকশাল। আজ তারই কন্যা একই কায়দায় ভোটাধিকার হরণ করে, জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে চাচ্ছে। এই আওয়ামী লীগ তা আগেও পারে নাই, এবারও পারবে না।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মো: পাপ্পা সিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সূমন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আউয়াল আকন, মহিলা দলের আহ্বায়ক রূমা আক্তার, ছাত্রদল পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকী, দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় সহ মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments