ডেস্ক রিপোর্ট: জাসদ নেত্রকোনা সদর উপজেলা কমিটির সভাপতি ফজলুর রহমান ফজলু আজ ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৪ টায় নেত্রকোনা সদর উপজেলার কাইলাকি ইউনিয়নের ফসিকা গ্রাম নেত্রকোনা নিজ বাসার সামনে ফুটপাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়াভাবে চলা একটা সিএনজির আঘাতে দূর্ঘটনাস্থলেই নির্মমভাবে নিহত হয়েছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদের কেন্দ্রীয় কমিটি শোকবার্তায় প্রয়াতনেতা ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবার—স্বজন— সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। জাসদ কেন্দ্রীয় কমিটির শোকবার্তায় প্রয়াত জাসদনেতা ফজলুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয় যে, প্রয়াত ফজলুর রহমান কোনো রকম ব্যক্তিগত লাভ—লোভ— স্বার্থের হিসাব না করে, কোনো ধরণের রাজনৈতিক বিভ্রান্তিকে প্রশ্রয় না দিয়ে জীবনে শেষ মুহুর্ত পর্যন্ত জাসদের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি মিথ্যা প্রতিহিংসামূলক মামলায় কারাবন্দি জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন এবং নিজ এলাকায় জনমত গঠণে কাজ করে যাচ্ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস ও আদর্শের প্রশ্নে কোনো ধরণের ছাড় দিতেন না। মৃত্যুকালে প্রয়াত ফজলুর রহমানের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গিয়েছেন। আজই রাত ৯.৩০ টায় তার নিজগ্রামে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments