মো.পাভেল ইসলাম রাজশাহী: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজশাহীর পূজামণ্ডপে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। সাইবার পেট্রোলিংয়ে বা র্যাব-৫ এর গোয়েন্দা নজরদারিতে এই ধরনের কোন আশঙ্কা পাওয়া যায়নি। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে গোয়েন্দা নজরদারি ও সাইবার টিম সার্বক্ষণিক নজরদারি রেখেছে।
সোমবার বেলা ১২ টায় রাজশাহী মহানগরীর রানী বাজার টাইগার-২ পূর্জা মন্ডপ পরিদর্শনকালে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এসব কথা বলেন ।
এসময় তিনি আরও বলেন, উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা হবে। শারদীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা তৈরীর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে র্যাব দায়িত্বরত রয়েছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে রাজশাহীর মন্ডপগুলো পরিদর্শন করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, কিশোর গ্যাং এর তালিকা তৈরি করে তা নিয়ে আমরা কাজ করছি। অচিরেই আমরা তা নির্মূল করতে সক্ষম হবো। অপহরণ চক্রের বিষয়েও র্যাব সচেতন রয়েছে। রাজশাহী নগরী শান্তির শহর। এই শহরে সকল উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই পালন করেন বলেও উল্লেখ করেন তিনি।
এই সময় র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও পূজা উৎযাপন কমিটির নেতারাসহ র্যাবের উদ্ধর্তন অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments