চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম সিটির হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার বড় সাহেব সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ দেয়া হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মাওলা জসিমের ব্যবস্থাপনায় ও সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে এর উদ্বোধক ছিলেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার এসএম আবুল কালাম আজাদ।
এতে সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক, সাবেক সাধারণ সম্পাদক এসএম কামরুল হাসান, বর্তমান সভাপতি আতিকুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, সহ সভাপতি মহিউদ্দিন সৌরভ, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএম আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলেই ব্যতিক্রম। এর ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে প্রশংসনীয় কার্যক্রম। এ উদ্যোগ ছড়িয়ে পড়–ক সবার মাঝে।
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments