ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ঢাকার ধানমন্ডি ও বাড্ডা এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্মাণসামগ্রী খোলাস্থানে রাখার অপরাধে নির্মাণাধীন ভবন মালিকদের জরিমানা করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব সিদ্ধার্থ শংকর কুন্ডু এবং সিনিয়র সহকারী সচিব সাদিয়া ইসলাম লুনার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ধানমন্ডি ২ নম্বর রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন সিটি কলেজের বিপরীত দিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের অভিযোগে একটি নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্মাণসামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে সংশ্লিষ্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই ঘণ্টার মধ্যে নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়। এসময় আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
একই দিনে রাজধানীর বাড্ডার আফতাবনগরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নির্মাণসামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার অপরাধে ছয়টি নির্মাণাধীন ভবনের মালিকদের মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments