যশোর অফিস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মামা বাড়ির আবদার। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে এটা এখন মিউজিয়ামে।
আজ স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না। সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিজয়ের মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন, সন্ত্রাসী কাজ করবেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে ঝামেলা করবেন, এটা আমরা হতে দেব না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।’
তিনি বলেন, ‘টাকা উড়ছে আকাশে-বাতাসে। ফকরুল ইসলাম টাকার বস্তার উপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী এমপি বানাবে তা শুরু হয়ে গেছে।’
বিএনপি’র উদ্দেশ্যে তিনি বলেন, লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলন ব্যর্থ হয়েছে, নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। আপনাদেও নেতা অস্ত্র পাচারকারি। আপনাদের চাওয়া পুরন হবে না।
সম্মেলনে পুনঃরায় এমপি আব্দুল হাইকে সভাপতি, সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসেই তাকে প্রকাশ্যে সতর্ক করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
সব মন্তব্য
No Comments