পঞ্চগড় প্রতিনিধি: ঢাকা থেকে মোটরসাইকেল ট্যুরে বন্ধুদের সাথে পঞ্চগড়ে ঘুরতে এসে ট্রাকের সাথে মুখোঁমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক বাইক রাইডার যুবকের মৃত্যু হয়েছে। একসময় আহত হয়েছে বাইকের অপর আরোহী মাহফুজ হাসান (৩০)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তবে আহত মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এর আগে বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা - দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিয়াম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে ঢাকা ডিএমপির নিউমার্কেট এলিফ্যান্ট রোডে থাকতো বলে জানা গেছে। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১৪ টি মোটরসাইকেল নিয়ে ১৯ জন বাইক রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাইক ট্যুরে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো- ড- ১২-৩৩৩৩) সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ২ জন গুরুতর আহত হয়। এ সময় বাইকার টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন।
অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় হাসপাতালে সিয়াম মৃত্যুবরণ করেন। এদিকে স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে একজন সহকারী ও গরুসহ আটক করে রাখে স্থানীয়রা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
সব মন্তব্য
No Comments