স্টাফ রিপোটার: ‘বাংলাদেশ যুব ফ্রন্ট ’ নামে একটি যুব সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার ১৪ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যুব সংগঠনটির আত্মপ্রকাশ করে। সংগঠনের সদস্য প্রেমানন্দ দাশের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য পাঠ করেন রাশেদ শাহরিয়ার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনে জনগণ বিপর্যস্ত। সংসদ,
বিচারবিভাগ ও প্রশাসনের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং দেশী-বিদেশী পুঁজিপতিগোষ্ঠী ও সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তির সাথে আপসরফার
মাধ্যমে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী শাসনের ভিত্তি মজবুত করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে নিশ্চুপ থেকে সরকার ব্যবসায়ীদের মুনাফার
সুযোগ করে দিচ্ছে। মূল্যবৃদ্ধির চাপে দেশের শ্রমজীবী জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে।
এমতাবস্থায় একটা শোষণহীন রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের পরিপূরক
সংগ্রামে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ যুব আন্দোলন পরিচালনার লক্ষ্যে আমাদের যুব সংগঠন ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’ ৭ দফা দাবির ভিত্তিতে
আত্মপ্রকাশ করেছে।”
এরপর সংবাদ সম্মেলনে রাশেদ শাহরিয়ারকে আহবায়ক করে সংগঠনের ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য। অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মদ আশরাফ, রেজাউর রহমান রানা, প্রেমানন্দ দাস, সাব্বির আহমেদ, জুয়েল আহমেদ, হাসিব মামুন, ফাল্গুনী বিশ্বাস, সায়েদুর রহমান লিংকন, অসীম তুহিন, মাজেদুল ইসলাম, সাফায়েত সাগর, প্রাচুর্য কান্তি প্রাজ্ঞ, সানজিদা তারিন, মিজানুর রহমান,দীপন মজুমদার, এ.এম. লিটন, বিকাশ কুমার দাস, জুয়েল মিয়া।
যশোর অফিস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও অসম্পূর্ণ ভাস্কর্য গত কয়েক দিন ধরে ভাঙা হচ্ছে। তবে কার নির্দেশে, কোন সংস্থার উদ্যোগে এবং কী কারণে এই কাজ চলছে— ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন রাষ্ট্রনায়কের প্রকৃত শক্তি হলো তাঁর সুস্পষ্ট পরিকল্পনায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ম ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের ...
সব মন্তব্য
No Comments