ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক কুরুচিপূর্ণ কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে উত্তরার আজমপুর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন এ কর্মসূচিতে।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিং অতিক্রম করে জমজম টাওয়ার হয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর বড় মসজিদের গিয়ে শেষ হয়।
মিছিলে ব্যাপক জনসমাগম এবং দলীয় পতাকার শোডাউন দেখা যায়, যা উত্তরায় বিএনপির সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনের নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আফাজ উদ্দিন। তিনি বলেন, "বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামীদিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো।"
বিক্ষোভ মিছিলের পরে সমাপনী বক্তব্যে আফাজ উদ্দিন বলেন,“বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত।”
তিনি আরও বলেন,
“সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে।”
বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এতে বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments