স্টাফ রিপোটার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার আজকে বিচারক, পুলিশ, লুটেরা ব্যবসায়ীদের ব্যবহার করছে। গুম খুন করছে, গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে ভোট চুরির প্রকল্প হিসেবে। কিন্তু তা কোনদিন করতে পারবে না।
তিনি বলেন, দেশের মানুষের সমর্থন গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাক-স্বাধীনতার পক্ষে, লুটেরাদের বিপক্ষে। এখন থেকে দেশের মানুষের বিপক্ষে গুলি, রাইফেল, বন্দুক দিয়ে, সন্ত্রাসীগোষ্ঠী দিয়ে কেউ রোধ করতে পারবে না।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর শনির আখড়া বর্ণমালা স্কুলের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।
আমীর খসরু বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ এ সরকারের পক্ষে সম্ভব নয়। মশা যদি নিজেরা চলে তাহলে জাতি রক্ষা পাবে। এদের দ্বারা মশা নিধন সম্ভব না। যারা পদে পদে দূর্নীতি করে তাদের পক্ষে মশা নিধন সম্ভব নয়। সুতরাং এ সরকারকে বিদায় নিতে হবে এবং বিদায়ের একমাত্র পথ রাজপথ।
তিনি বলেন, আজকে বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে বিএনপির প্রতিটি কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হোন, এটাই হলো শেখ হাসিনা সরকারের বিদায়ের বার্তা। আজকে যতবেশি অত্যাচার হচ্ছে, যতবেশি মামলা হচ্ছে মানুষ ততবেশি রাস্তায় নামছে। তাই দেয়ালের লিখন পড়তে শিখুন। নিজ থেকে ক্ষমতা থেকে বিদায় হোন, তাহলে আওয়ামী টিকে থাকবে, আর যদি জনগণ আপনাদের বিদায় করে তাহলে ৫০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেন। তাহলে হয়ত আগামীতে আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে, নতুবা আপনাদের পরবর্তী ইতিহাস সুখকর হবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশারফ হোসেন খোকন, লিটন মাহমুদ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments