ডেস্ক রিপোর্ট: দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৫ মার্চ) এ সংক্রান্ত তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেল হিসেবে রুহুল কুদ্দুস কাজল সরকারের প্রধান আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করবেন।
আইন অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ এই জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ গুরুত্বপূর্ণ বিভিন্ন সাংবিধানিক ও দেওয়ানি বিষয়ে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা দেশের আইন ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments