সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের স্বাক্ষর জালিয়াত করে ভূয়া প্রত্যায়ন তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার শফিউর রহমানের বিরুদ্ধে।
পাউবো ১ এর তালিকাভূক্ত ঠিকাদার শফিউর রহমান শফি। একটি মামলার সংক্রান্ত কারণে আদালতে পেশ করার জন্য পাউবো ১ এর দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম অফিসিয়াল একটি প্রত্যায়ন দেন। পাউবো ২ এর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া চিকিৎসা জনিত কারণে ভারতে অবস্থান করলে পাউবো ২ এর চলতি দায়িত্ব পান নির্বাহী প্রকোশলী আশরাফুল আলম। চলতি দায়িত্বে থাকা আশরাফুল আলমের সুযোগ কাজে লাগিয়ে পাউবো ১ এর প্রত্যায়ন কম্পিউটারে এডিট করে নকল সীল স্বাক্ষর তৈরি করে ০১/০২/২৬ ইং তারিখে পাউবো ২ এর প্রত্যায়ন হিসাবে আদালতে পেশ করেন। কিন্তু প্রকৃত পক্ষে ঠিকাদার শফি পাউবো ১ এর তালিকাভূক্ত ঠিকাদার পাউবো ২ এর ঠিকাদার নয়। নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম লাইসেন্সেট তালিকা দেখে পাউবো ১ এর একটিমাত্র প্রত্যায়ন দিয়েছে। পাউবো ২ এর তৈরি জালিয়াতি প্রত্যায়ন সম্পূর্ণ কারসাজি ঠিকাদার শফির।
অনুসন্ধানে জানা যায়, ঠিকাদার শফি সাতক্ষীরা জজ আদালতে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ এনে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছে। তার ধারাবাহিকতায় আদালতে পাউবোর ঠিকাদার প্রমাণ দিতে প্রত্যায়ন নিয়েছে পাউবো ১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের থেকে। কিন্তু শফি জালিয়াতি করে পাউবো ১ এর প্রত্যায়ন পাউবো ২ বানিয়ে ২ টি প্রত্যায়ন আদালতে পেশ করেছে যেটা জালিয়াতি।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ঠিকাদার শফি পাউবো ১ এরা তালিকাভুক্ত ঠিকাদার। সে তালিকাভুক্ত হওয়ায় আমি পাউবো ১ এর প্রত্যায়ন দিয়েছে এটা সত্যি। কিন্তু পাউবো ২ এর চলতি দায়িত্বে থাকা সুযোগ কাজে লাগিয়ে পাউবো ১ এর প্রত্যায়ন কম্পিউটারে এডির করে পাউবো ২ এর প্রত্যায়ন তৈরি করে আদালতে পেশ করেছে যেটা সম্পূর্ণ জালিয়াতি। আমি ঠিকাদার শফিকে পাউবে ২ এর প্রত্যায়ন দেয়নি। সে পাউবো ২ এর আমার স্বাক্ষরিত মূল কাগজে প্রত্যায়ন দেখাতে পারবে না।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ২ এর নির্বাহী প্রকৌশলী তাসকিয়া আহম্মেদ বলেন, ঠিকাদার শফি পাউবো ২ এর ঠিকাদার না। তার পক্ষে পাউবো ২ এর প্রত্যায়ন দেওয়া প্রশ্নই আসে না। সে যদি পাউবে ২ এর প্রত্যায়ন দেখায় তাহলে সেটা নকল অফিসকে বিপাকে ফেলতে জালিয়াতের আশ্রয় নিয়েছে।
ঠিকাদার শফিউর রহমান শফি বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার। আমার নামে মিথ্যা উদ্দেশ্যেপ্রণীত সংবাদ পরিবেশনের দায়ে সাংবাদিক রাজীব হাসানের নামে মানহানি মামলা করেছি। যার ফলে পানি উন্নয়ন বোর্ডের প্রত্যায়ন নিয়েছি। পাউবো ২ এর প্রত্যায়ন জালিয়াতির বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments