নতুন সময়সূচি কার্যকর ৭ জুন থেকে
ডেস্ক রিপোর্ট: যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতের বেলায় মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন রোববার থেকে নতুন সময়সূচি কার্যকর হওয়ার কথা রয়েছে। বুধবার মেট্রোরেলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। কবে বাড়বে এবং কত সময় বাড়ানো হবে, সে বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতের শেষ ট্রিপের সময় ২০ মিনিট পিছিয়ে যাবে।
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচিতে উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে। এতে রাতে আরও ৬টি ট্রিপ যুক্ত হবে।
ডিএমটিসিএল সূত্র জানায়, সময় বাড়ানোর পাশাপাশি ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে পিক আওয়ারে পাঁচ মিনিট পরপর ট্রেন চললেও তা কমিয়ে সাড়ে চার মিনিট করা হবে। অফপিক আওয়ারে এখন ৭ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলে। দিনে মোট ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন সময়সূচি কার্যকর হলে ট্রিপের সংখ্যা আরও বাড়বে এবং অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।
এর আগে গত বছরের অক্টোবরে এক দফা সময় বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে এবং রাতে আধা ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু ও শেষ করা হয়। বর্তমানে উত্তরা থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সকাল ৭টা ১৫ মিনিটে। সকালে সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি।
ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগতভাবে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। প্রকল্পের পরিকল্পনায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানোর কথা থাকলেও জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে। যাত্রীদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে পর্যায়ক্রমে মেট্রোরেলের সেবার পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের ক ...
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সব মন্তব্য
No Comments