মোঃ মহশীন আলী, রংপুর অফিস: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ঠাকুরগাঁও জেলাকে পর্যায়ক্রমে শিশু শ্রম মুক্ত ঘোষনা করা হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়ন, নিরাপত্তা প্রদানসহ সকল বিষয়ে শ্রম মন্ত্রনালয় কাজ করছে।
তিনি আরো বলেন, তাদের সুবিধার্থে নতুন আইন প্রণয়নের প্রস্তাবনা করা হয়েছে। এতে করে শ্রমিকের অধিকার বাস্তবায়নে সহায়ক ভুমিকা রাখবে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেরসাডাঙ্গী এলাকায় জেলা প্রশাসক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশ নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বক্তব্যের পর জেলার সাধারণ মানুষ ও সাংবাদিক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) শিশু শ্রম মুক্ত নিয়ে প্রতিক্রিয়া জানান।
জোহা নামে এক সংবাদ কর্মী লিখেন, ঠাকুরগাঁও শিশু শ্রম মুক্ত হয়েছে শুনে খুব ভালো লাগছে। বাস্তবে হয়েছে তো? নিম্নবিত্ত পরিবারের অনেক শিশুর আয়ে পরিবারের জীবন চলে। শিশু শ্রম বন্ধ হলে তাদের পরিবারে চুলা জ্বলবে তো নাকি কাগজে কলমে বন্ধ। ঠাকুরগাঁওয়ে শিশু শ্রম বন্ধে অনেকে বিভ্রান্ত হচ্ছেন। প্রকৃত পক্ষে সব শিশু শ্রম ঝুঁকিপূর্ণ নয়।
অন্যদিকে সাংবাদিক নেতা তানভীর হাসান তানু লিখেন, ঠাকুরগাঁও কি সত্যিই শিশু শ্রম মুক্ত হয়েছে?
অন্যদিকে ঠাকুরগাঁও ডিসি অফিসের সাবেক কর্মচারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে দূর্নীতির বিষয়ে সমন্বয় ও সংস্কার মন্ত্রী পরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীনকে প্রশ্ন করেন জেলার সাংবাদিকরা।
সাংবাদিকরা বলেন, ঠাকুরগাঁও ডিসি অফিসের সাবেক কর্মচারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে দূর্নীতির অভিযোগে বদলি করা হয়। দুদকে মামলা চলমান রয়েছে। অথচ তাকে আবারো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদের ওই পদে যুক্ত কেন করা হলো, কেন....?
এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, জনপ্রশাসন মন্ত্রনালয় তার বিষয়ে খতিয়ে দেখবেন।
অপরদিকে, জেলা প্রশাসক ইশরাত ফারজানা সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে। আমরা তার কার্যক্রমের বিষয়টি নজরে রেখেছি। প্রয়োজনে সংশ্লিস্ট দপ্তরকে জানানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো: ইমরুল মহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ অনেকে।
পরে আমন্ত্রিত অতিথিরা ফেরসাডাঙ্গী সড়কের পাশে বৃক্ষরোপনের পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments