আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী মল্লিকার্জুন খারগে। ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোন অ-গান্ধী নেতা কংগ্রেসের প্রধান হলেন৷
৮০ বছর বয়সী মল্লিকার্জুন খারগে দলের আরেক শক্তিশালী নেতা সাবেক প্রতিমন্ত্রী শশী থারুরকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হলেন। তিনি সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হবেন।
খারগেকে প্রতিযোগিতায় জেতার ক্ষেত্রে ফেভারিট হিসেবে দেখা হয়েছিল। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী নবনির্বাচিত কংগ্রেস সভাপতি দীপাবলি উৎসবের পর কংগ্রেস সদর দফতরে এক অনুষ্ঠানে দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে দায়িত্ব গ্রহণ করবেন।
খারগে মোট ৯৩৮৫টি ভোটের মধ্যে ৭৮৯৭টি ভোট পেয়েছেন। আর থারুর পেয়েছেন ১০৭২ ভোট। নির্বাচনে ৪১৬টি ভোট বাতিল করা হয়।
কংগ্রেস নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি আনুষ্ঠানিকভাবে খারগেকে নির্বাচিত ঘোষণা করেন৷
আশি বছর বয়সী খারগে নয় মেয়াদ রাজ্য বিধায়ক ছিলেন এবং তিন মেয়াদ ধরে এমপি (দুইবার লোকসভা ও বর্তমানে রাজ্যসভা)। তার বিজয় এখানে এআইসিসি সদর দফতরে ঢোল বাজিয়ে উৎসবের আমেজে উদযাপন করা হচ্ছে৷
অপরদিকে থারুর পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং দলকে এগিয়ে নিয়ে যেতে নতুন সভাপতির সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী আজ অন্ধ্র প্রদেশে বলেছেন, দলের সর্বোচ্চ নেতা হিসেবে নতুন কংগ্রেস প্রধান তার ভবিষ্যত ভূমিকা নির্ধারণ করবেন।
খারগে কর্নাটক রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা ছিলেন। তিনি লোকসভায় দলের নেতা এবং এখন রাজ্যসভায় বিরোধী দলের নেতা।
১৯৮৮ সালে সীতারাম কেশরীকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের মাধ্যমে অস্বাভাবিকভাবে ক্ষমতাচ্যুত করার পর সোনিয়া গান্ধীকে দলের প্রধান হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। এর ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরে থেকে খারগের কংগ্রেস সভাপতি নির্বাচন বেশ গুরুত্ববহ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ায় খারগেকে অভিনন্দন জানিয়েছেন। সোমবার কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ৯,৯০০ জন নির্বাচকের মধ্যে ৯,৫০০ জন ভোট দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments