ডেস্ক রিপোর্ট: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; সন্তানদের মৌলিক মানবিক গুনের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। ৪১ সালের উন্নত বাংলাদেশের যোগ্য নাগরীক হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই ভূমিকা রাখতে হবে। অন্যথায় পিছিয়ে পরতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি ক্ষেত দেশকে আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আপনাদেরকেও আপনার সন্তানকে ভবিষতের উপযোগী শিক্ষা দিয়ে দেশ পরিচালনার যোগ্য করে তুলতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু মানবীয় গুণাবলী হারিয়ে নয়। শিশু কিশোরদের মধ্যে সর্বাগ্রে তার গুণাবলী জাগাতে হবে, তবেই তার শিক্ষার মূল্য বাস্তবে কার্যকরী হবে।
আজ রাজধানীর শ্যামপুরে বুড়িগঙ্গা ইকো পার্কে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক বনভোজনে অংশগ্রহন করে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন; বঙ্গবন্ধু কন্যার দুরদর্শী নেতৃত্বে দেশের সকল সেক্টরে উন্নয়নের ছোয়ায় আলোকিত হয়েছে। উন্নয়ন থেকে বাদ পরেনি দক্ষিণাঞ্চলও। নদী ভাঙ্গন কবলিত মানুষের আর্তনাত আর শোনা যাবেনা। ভাঙ্গন প্রতিরোধে সরকার বিগত সকল সরকারের চেয়ে অনেক বেশি আন্তরিক, দায়িত্বশীল ও তৎপর। জনগণের জীবন মানের উন্নয়ন করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ।
উপস্থিত সাংবাদিক নের্তবৃন্দের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নের গতিকে বেগবান করতে সর্বদা তৎপর থেকে উন্নয়ন অভিযাত্রায় নিজেদের সম্পৃক্ত করতে হবে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
সব মন্তব্য
No Comments