এস.এম সাব্বির হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি :খুলনার কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা জানান কয়রা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। শুক্রবার (২১ জুলাই) সন্ধায় ওসির কক্ষে কয়রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাটের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় কয়রা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ ও থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উপস্থিতিতে ওসিকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় সংবর্ধণা প্রদান করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) থানায় ২০২২ সালের ৯ মে যোগ দান করেন। থানার দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে ফেলেন কয়রা থানার পরিবেশ। যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতা জায়গা করে নেয় সাধারণ মানুষের হৃদয়ে। থানাকে শতভাগ দালালমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
কয়রা থানায় দায়িত্বে থাকা অবস্থায় তিনি এক বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন (ওসি) এবিএমএস দোহা । তার কর্ম দক্ষতার মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যে কয়রাবাসীর মন জয় লাভ করেছে।
সংবর্ধিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) কয়রা রিপোর্টার্স ইউনিটির সকলকে ও কয়রার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানবসেবার উন্মুক্ত প্লাটফর্ম পুলিশের চাকরি। সেবার মনোভাব নিয়ে নিজেকে জনসম্পৃক্ত রেখেই আমাদের কাজ করতে হয়। কর্মস্থল পরিবর্তন হলেও কয়রার মানুষের প্রতি ভালোবাসা আমার হৃদয়ে থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে তাদেরকে হেফাজত করতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে কয়রা থাকা কালিন কতটুকু পেরেছি সেটা জনগণই ভাল বলতে পারবেন।
প্রসঙ্গত ওসি এবিএমএস দোহা সম্প্রতি খুলনা জেলাধীন এসপি অফিসে বদলী করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments