পিরোজপুর অফিস : পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জমি ক্রয়ের পর প্রতারণা, দখল বুঝিয়ে না দেওয়া এবং হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৩৬) নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী মোঃ রফিকুল ইসলাম নেছারাবাদ উপজেলার জিলবাড়ী গ্রামের বাসিন্দা এবং মৃত আঃ জলিল মিয়ার ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একই উপজেলার বিন্না গ্রামের মৃত আসমত আলী মোল্লার ছেলে আমির মাস্টারের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তিনি উক্ত স্থানে মাটি কাটা ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।পরবর্তীতে তিনি জানতে পারেন, দলিলে উল্লেখিত প্রকৃত জমির পরিবর্তে বিক্রেতা তাকে ভিন্ন একটি জমি দেখিয়ে সেখানে কাজ করতে অনুমতি দিয়েছিলেন। অভিযোগে উল্লেখ করা হয়, দলিল অনুযায়ী নির্ধারিত জমিতে ঘর নির্মাণ ও দখল নিতে গেলে আমির মাস্টার এবং তার ভাই নূরুল হক মাওলানা তাকে গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, ক্রয়কৃত জমিতে দখল বুঝিয়ে দিতে বিবাদীরা বাধা সৃষ্টি করছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট জমিটি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোনারখোপ মৌজায় অবস্থিত। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বলেন, তিনি তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করলেও বর্তমানে সেখানে বসবাস করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের পাওয়া যায়নি। এ প্রসঙ্গে পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments