মুন্সীগঞ্জ প্রতিনিধি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পঞ্চাশ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে, তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার, ২০ জুন দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশ যে আদর্শে সৃষ্টি হয়েছে, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি বলেন, স্বাধীনতার পর ৫২ বছর পেরিয়ে গেলেও এখনো গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। “ভোটের অধিকার, কথা বলার অধিকার হারিয়ে গেছে। স্বাধীনতার চেতনায় আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। কিন্তু স্বৈরাচারী-কর্তৃত্ববাদী সরকার বিরোধী দলকে নির্মূল করে একদলীয় শাসন কায়েম করতে চায়।”
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। “আজ দেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত চলছে, যাতে বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণ সহজে না হয়।” তিনি সব রাজনৈতিক শক্তিকে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে একসঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “আমরা রাজপথ থেকে সংসদে যেতে চাই। ৫০ বছর ধরে আমরা রাস্তায় আছি। এখন জাতীয় জুলাই সনদের মাধ্যমে সমস্যা সমাধান করে গণতন্ত্রকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সব কার্যক্রমকে সংসদকেন্দ্রিক করতে হবে।
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্ ...
সব মন্তব্য
No Comments