উজিরপুরে হতদরিদ্রদের মাঝে অটো ভ্যান বিতরণ করলেন ইউএনও মো. আলী সুজা

প্রকাশ : 23 Sep 2026
উজিরপুরে হতদরিদ্রদের মাঝে অটো ভ্যান বিতরণ করলেন ইউএনও মো. আলী সুজা

মহসিন মিঞা লিটন, বরিশাল: উজিরপুর উপজেলায় হতদরিদ্র ২ জনকে অটো ভ্যান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মলিন বিশ্বাসকে ২টি অটো ভ্যান প্রদান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিঞা লিটন, এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

;