কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন সমুদ্র। সোমবার সকালে সৈকতে থাকা পর্যটকদেরকে বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছেন ট্যুরিস্ট পুলিশ। সবকিছু উপেক্ষা করে কেউ কেউ মেতেছেন ঢেউয়ের তালে তালে। আবার কেউ বৃষ্টি উপভোগ হৈ-হুল্লোড় করছেন সৈকতে। এছাড়া অনেক পর্যটক বৃষ্টিতে বের না হতে পেরে হোটেলেই অবস্থান করছেন। পদ্মা সেতু উদ্ভোধনের পরে থেকেই পর্যটকদের আনাগোনা বেড়েছে। তাই বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন বয়সের ভ্রমন পিপাসুদের আনন্দ কমতি নেই এমটাই জানিয়েছেন স্থানীয়রা।
আগত পর্যটক সাব্বির জানান,বন্ধুদের নিয়ে গোসল করছি, একদিকে বৃষ্টি অন্যদিকে সমুদ্রের ঢেউ এ এক অন্যরকম অনুভুতি। তবে পুলিশ বার বার মাইকিং করায় বেশি দূরে যাচ্ছি না।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আমরা বার বার মাইকিং করেছি। তবে ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে তাদের টিম টহলে রয়েছে বলে তিনি জানান।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments