নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও একটি মাইক্রোবাস সহ দুই জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দীন এর সার্বিক দিক নির্দেশনায়, এসআই মোকারম এর নেতৃত্বে এসআই রাশেদুজ্জামান, এসআই শাহীন আল মামুন এবং এসআই প্রহল্লাদ রায়, এস আই প্রদীপ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি রাত্রি কালিন চৌকস টহল দল আটোয়ারী বাজারের উত্তরে লিচু বাগান সংলগ্ন চৌরাস্তায় অবস্থান করছিলেন।
সেখানে অবস্থানকালে একটি সাদা নোহা মাইক্রোবাস আসা মাত্রই থামানোর সিগন্যাল দিলে ওভারটেক করে চলে যায়। পিছু পিছু ধাওয়া করে ফকিরগঞ্জ বাজারের দিক থেকে মাইক্রোটি আটক করা হয়।
আটকের পূর্বই তিন জন মাইক্রো হতে পালিয়ে যায়। পরে মাইক্রো বাস হতে দুই জন সহ তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৩৮৫ টি কোডিনযুক্ত মাদকদ্রব্য ফেনসিডিল ও নোহা মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃতকৃতরা হলেন- ১. আমিনুর ইসলাম (৩১) পিতাঃ শহীদ আলী, ২. মোঃ কাবুল ইসলাম (২৭) পিতাঃ আঃ রশিদ উভয়েরই সাং- দারুয়াপাড়া, ধাক্কামারা, পঞ্চগড় সদর।
ধৃতকৃতদের জবানবন্দিতে জানা যায় যে, পালিয়ে যাওয়া আসামিরা হলেন, ১. আরিফুর জামান লিটন (৪০), পিতাঃ রবিউল ইসলাম, সাং- বানিয়াপাড়া, ধাক্কামারা, ২. মোঃ ফরিদ আলম (২৪), পিতাঃ আঃ রাজ্জাক, সাং- কমলাপুর, উভয়ের থানা পঞ্চগড় সদর। এবং উদ্ধারকৃত ৩৮৫ বোতল ফেনসিডিল সুলতান আলী (৫২), পিতাঃ মৃতঃ ইসমাইল হোসেন, সাং- ছেপড়াঝার, আটোয়ারী এর নিকট হতে বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে বলে জানান ধৃতকৃত আসামিরা।
পরে থানায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়। ৩৮৫ বোতল ফেনসিডিল সহ নোহা একটি মাইক্রো বাস ও দুই জন আসামিকে আটক করে থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দীন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments