ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমে আজ ১৪ মে বিক্রি হচ্ছে ২৪ মের যাত্রার টিকিট। গতকাল ১৩ মে সকাল ৮টায় রেলের পশ্চিমাঞ্চলের ট্রেনের প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয়। একই দিন দুপুর ২টায় ছাড়া হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। গতকাল যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা ২৩ মে যাত্রা করবেন।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট শুধু রেলওয়ের ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের টিকিট পাওয়া যাবে। ২৮ মে ঈদের সম্ভাব্য তারিখ ধরে ট্রেন চলাচলের সময়সূচি ও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে।
একজন ঈদযাত্রী অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম যাত্রার টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট উচ্চ শ্রেণি ছাড়া স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। প্রথম দিনেই টিকিটের ব্যাপক চাহিদা দেখা গেছে। বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। ২৩ মে ঢাকা থেকে ৪৩টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে যাবে ২০টি ট্রেন। এসব ট্রেনে মোট আসন রয়েছে ১৫ হাজার ২৬৬টি।
কোরবানির পশু পরিবহনের জন্য থাকবে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে ট্রেন দুটি।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রতারণা এড়াতে যাত্রীদের শুধু অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে হবে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কিনতে নিষেধ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments