ডেস্ক রিপোর্টঃ বাসদের কংগ্রেস উপলক্ষে আগত শ্রীলংকার জনতা ভিমুক্তি পেরামুনা (জেভিপি) পার্টির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের ক্রিয়াশীল বামপন্থি দলসমূহের একটি মতবিনিময় সভা আজ ৬ মার্চ বেলা ১১টায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাবেক সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং সঞ্চালনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। জেভিপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তিলভিন সিলভা ও পলিটব্যুরো সদস্য কমরেড বিমল রত্নায়েক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জমান রতন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাজ্জাদ জহির চন্দন, আব্দুল্লাহ আল কাফি রতন, অনিরুদ্ধ দাস অঞ্জন, রাগিব আহসান মুন্না, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী ও জহিরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র নেতা বিধান চন্দ্র দাস প্রমুখ।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments