উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে বিপুল পরিমাণ মাদকসহ বরিশালের মাদক সম্রাজ্ঞী ইয়াবা সুন্দরী সান্তনা আক্তার (২৫) কে গ্রেফতার করে ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের পুরাতন পরিষদের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯ শত ৩ পিচ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশ জানায়,৩ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বরিশাল গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মোঃ ইখতিয়ার খান, মোঃ জিয়াউল, মোঃ রিয়াজ, ইমরানুল হক ও মোসাঃ ফারজানা আক্তার নিশু মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের পুরাতন ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তার(২৫)কে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯ শত ৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াবা কারবারি শান্তনা আক্তার বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মোঃ সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাচান সরদারের মেয়ে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments