মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : নগরীতে সড়ক দুর্ঘটনায় জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু (৪৫) নিহত হয়েছেন।
রাজশাহী সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল হকও আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ইমন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা কৃষক লীগের সভাপতি তাজবুল হক, সহসভাপতি আব্দুল কুদ্দুস এবং দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু মহানগরীর কোর্ট স্টেশন থেকে একটি অটোরিকশায় চড়ে কাশিয়াডাঙ্গা মোড়ে মেয়র প্রার্থী লিটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন। এসময় সাইরগাছা মোড় এলাকায় পেছন থেকে অটোরিকশাটিকে একটি মাইক্রোবাস চাপা দেয়।
এরপর স্থানীয়রা আহত চিনু এবং তাজবুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসকরা চিনুকে মৃত ঘোষণা করেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে চালক পালিয়ে গেছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments