গাজীপুর প্রতিনিধি: শ্রীপুরে বোতাম তৈরী কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কারখানা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে রোববার (২২ ডিসেম্বর) রাত পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত তিনজনের মধ্যে এক জনের পরিচয় মিলছে । তার নাম মজলুম মিয়া। লালমনিটহাট জেলার বাবলু মিয়ার ছেলে।
রোববার (২২ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটিতে আবস্থিত এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানাটি বুতাম তৈরী করা হয়। তাই কেমিক্যালের কারনে আগুন দ্রুত ছড়িয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচটি ইউনিট যোগ হয়। মোট সাতটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments