আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে বীজ ও শিক্ষার্থীদের শিক্ষা শিক্ষা উপকরন বিতরন করেছে বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি নামে এক সংগঠন।
শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া ও বাতকুচি আটভাইপাড়া গ্রামের জামাল উদ্দিনের বাড়ির আঙ্গিনায় এসব সামগ্রী বিতরন করা হয়।
জানা গেছে, ১২০ জন দরিদ্র অসহায় কৃষকের মাঝে ১৫০ কেজি বারি-১৪ জাতের সরিষা বীজ, ১০০জন কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রী ধান- ৮৯ জাতের ধান বীজ ও ২০০ জন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ১টি করে স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিল ও জুস বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি (কেএফএইচ) এর চেয়ারম্যান কৃষিবিদ মুহাম্মদ সামছুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য শামীমা মিলি, রফিকুল ইসলাম চৌধুরী রিপন, মো. শহিদুল ইসলাম ও সদস্য ড. মুহাম্মদ ইসহাক আলী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নারীদের কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক উদ্যোগকে টেকসই ব্যবসায় রূপ দেওয়া এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ সোমবার শুরু হয়েছে সার্কের ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চার মাধ্যমে মাটি, পানি ও বায়ু রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বানে ময়মনসিংহের তারাকান্দায় কৃষক কর ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments