ডেস্ক রিপোর্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
আসরের শুরু থেকে ডিআরএস সিস্টেম না থাকায় প্রকাশ্যে বিপিএল ব্যবস্থাপনার সমালোচনা করেছে খেলোয়াড়-কর্মকর্তারা। এ বিষয়ে বিপিএল কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, বিপিএলের ক্ষতি হয়েছে এবং এসব সব সমস্যা সমাধানে ম্যানেজমেন্টের ইচ্ছার অভাব রয়েছে। শুরু থেকে ডিআরএস না থাকার জন্য বোর্ডের অনিচ্ছার কথা জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিন।
এসব সমস্যার মধ্যেই কাল দু’টি ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে । দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লড়বে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবারসহ সাপ্তাহিক দিনে প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং সন্ধ্যার ম্যাচ ৭টায় শুরু হবে।
দু’টি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাথমিকভাবে এডিআরএস (অতিরিক্ত ডিসিশন রিভিউ সিস্টেম) থাকছে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নক-আউট পর্ব থেকেই ডিআরএস চালু করা হবে। গত বছরের বিপিএলে ডিআরএস না থাকার কারনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বিতর্কের জন্ম দিয়েছিলো। এ সব কারণে কর্তৃপক্ষ শুরু থেকেই ডিআরএস ব্যবহার করবে বলেই আশা করেছিল খেলোয়াড়-কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments