স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এলাকায় ঝাড়ু মিছিল করে ডেমরা থানা মহিলা দলের নেতাকর্মীরা।
ঝাড়ু মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি ও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নায়লা ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর হঠাৎ করে দলে সরব হয়েছেন সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ ও তার অনুগামী কয়েকজন। বিগত আন্দোলন সংগ্রামের ১৭ বছর রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি।
এখন সুসময় দেখে আবারও নেতাকর্মীদের কাঁধে চড়ে এমপি হওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন। তার এমপি হওয়ার স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে। পূর্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুণ্ডাপাণ্ডারা আমাদের দলের নেতাকর্মীদের গুম-খুনের হুমকি দিতো, আর এখন হুমকি দেয় 'দৌড় সালাউদ্দিন'।
তিনি বলেন, দ্রুত সালাউদ্দিন আহমেদকে দল থেকে বহিষ্কার না করলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি এক সভায় প্রকাশ্যে ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলামকে মেরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হুমকি দেয় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ। এর প্রতিবাদে সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কারের দাবিতে আজ ঝাড়ু মিছিল করে মহিলা দলের নেতাকর্মীরা।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মশিয়ূর রহমান যাদু মিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা থেকে সফল রাজনৈতিক নেতায় রূপান ...
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী—জনতার অভ্যূত্থানের মহানায়ক শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৫০তম হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় স ...
সব মন্তব্য
No Comments