মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
এই ঘটনার পর থেকে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে ঈশ্বরদী জংশনের একটি রিলিফ ট্রেন এরই মধ্যে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, রাজশাহীতে রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাবন্ধা এক্সপ্রেস ট্রেনটি সরদহ স্টেশনে প্রবেশের আগে পিছনের ক বগিটি লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বগিতে ৫২ জন যাত্রী ছিল।
তিনি বলেন, এর ৮টি চাকাই লাইন থেকে নিচে নেমে গেছে। তবে সব বগির পেছনে থাকার ওই বগিটি রেখেই ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া লাইনচ্যুত হওয়ার পেছনের বগিটি উদ্ধার করার জন্য ঈশ্বরদী জংশন থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। তারপর এই রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে রাজশাহী থেকে ঢাকাসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের অন্যান্য রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
রাতের আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে কী না প্রশ্নে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বাংলাবান্ধা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ধূমকেতু ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটবে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনটি চারঘাটের সরদাহে পৌঁছার পর লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করবে।
এর পরই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে আপাতত সিদ্ধান্ত রয়েছে। এই সিডিউল বিপর্যয় মেনে যারা যেতে চায়বেন তারা যাবেন। আর যারা যেতে চায়বেন না তারা যাত্রা বাতিল করতে চায়লে টিকিট ফেরত নেওয়া হবে। সেই ক্ষেত্রে তারা টিকিটের টাকা ফেরত পারবেন বলেও উল্লেখ করেন- রাজশাহী রেলওয়ে স্টেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments