সিলেট অফিস: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের মধ্যবর্তী আউটার সিগন্যাল এলাকায় বিকল হয়ে পড়া উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ ও শমশেরনগরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আউটার সিগন্যালে আটকে পড়ে এবং ওই রুটে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ বিকল ইঞ্জিনটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেওয়া হয় এবং লাইনে আটকে থাকা অন্যান্য ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসা একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়, ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
রেলওয়ে কর্মকর্তারা জানান, প্রযুক্তিগত ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ষ্ঠ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
স্টাফ রিপোর্টার: আগামী বছরের বিশ্ব ইজতেমা তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থ ...
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
সব মন্তব্য
No Comments