খুলনা অফিস: মহসড়কে অবৈধ যান বাহন বন্ধসহ একাধিক দাবিতে খুলনাসহ দক্ষিণাঞ্চলের ৫ জেলায় সোমবার ( ৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।
রবিবার (৫ অক্টোবর ) একাধিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনগুলো জানায়, অবৈধ যানবাহন (নছিমন, করিমন,ভটভটি,ইজিবাইক প্রভৃতি) মহাসড়কে চলাচল বন্ধ না হলে এবং তাদের অন্যান্য যৌক্তিক দাবি মানা না হলে ৬ অক্টোবর ভোর থেকে ধর্মঘট শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।
সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, প্রশাসনের বারবার আশ্বাস সত্বেও তাদের দাবিগুলোর বাস্তবায়ন হয়নি। তারা বলেন, আমরা আর কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। এবার দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে।
দাবিসমূহ:
×মহাসড়কে সব ধরনের অবৈধ চলাচল বন্ধ
×বাস চলাচলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা
×দূরপাল্লার পরিবহনের জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ
×অবৈধ স্টান্ড ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ
×চালক বো শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা
এই ধর্মঘটের প্রভাব:
এই ধর্মঘট খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলার যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শ্রমিক ও মালিকরা বাস-লঞ্চসহ যেকোনো গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments