স্টাফ রিপোর্টার: অন্তর্বতী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদষ্টো এ এফ হাসান আরিফের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। ২৩ ডিসেম্বর দাফন করা হবে। পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ আগ পর্যন্ত হিমাগারে রাখা হবে।
শনিবার (২১ ডিসেম্বর) উপদষ্টো এ এফ হাসান আরিফের সকাল ১১টায় হাইকোর্ট প্রঙ্গনে দ্বিতীয় ও বেলা সাড়ে ১২টায় সচিবালয় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ৮ আগষ্ট অন্তর্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস।
এ এফ হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সারের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়া ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন,বিচার ও ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার দ্বায়িত্ব পালন করেন।
এ এফ হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments