মোংলা থেকে মোঃ নূর আলমঃ জনগণ আমাদের ভোট দিয়েছে শান্তিতে থাকার জন্য। তাই শান্তি প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় তা আমরা করবো। সাধারণ মানুষের চিংড়ি ঘের দখল করা চলবেনা। দল ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ কেউ করতে পারবেনা। দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যাবেনা। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই। কারন ষড়যন্ত্রকারী জামায়াত-বিএনপি সুযোগ পেলে আঘাত হানবে। সংগঠনকে আরো গতিশীল এবং শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ১৫ জুন শনিবার দলীয় কার্যালয়ে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত উপজেলা নির্বাচন পরবর্তী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
শনিবার সকাল ১১টায় বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। বর্ধিত সভায় বক্তব্য রাখেন পুনরায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আওয়ামীলীগ নেতা শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পুনরায় নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, পৌর কাউন্সিলর কবির হোসেন, আওয়ামীলীগ নেতা মিহির ভান্ডারী, শেখ কবির হোসেন, শ্যামল দেওয়ান, জাহাঙ্গীর হাওলাদার, আজিজুর রহমান, যুবলীগ নেতা মোঃ ইস্রাফিল হোসেন, শেখ আল মামুন, কৃষকলীগ নেতা শাহাজান সিদ্দিকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা কেএমএইচ রানা প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক আরো বলেন আওয়ামীলী ক্ষমতায়। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করবো আর মানুষ অশান্তিতে থাকবে তা হতে পারবেনা। উপজেলা নির্বাচনে নির্বাচিত সফল জনপ্রতিনিধিদের কাজ হবে আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শান্তি প্রতিষ্ঠায় ঝাপিয়ে পড়ার। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে যারা ছিলো তাদের উপর অত্যাচার মেনে নিবো না। নৌকায় যারা ভোট দিয়েছে তারা মাঠ পর্যায়ের অর্জিনাল কর্মী। ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ২৩ জুন আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী মোংলায় জাকজমক ভাবে পালন করতে হবে। বর্ধিত সভা শেষে খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে শনিবার বিকেলে মোংলার বৈদ্যমারি বাজারে চিলা ইউনিয়ন পরিষদ চত্বরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্টর পক্ষ থেকে ত্রান বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments