স্টাফ রিপোর্টার: চুড়ান্ত গণতন্ত্রের পথে যেতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব জরুরি জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর মিরপুর থানা বনাম ক্যান্টনমেন্ট থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,পরিপূর্ণ সংষ্কার করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচিত সরকারের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ সংষ্কার করতে পারব।
আমিনুল হক আরও বলেন, এখন পর্যন্ত রাষ্ট্রের প্রত্যাকটি সেক্টরে অস্হিতিশীল অবস্থায় রয়েছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই যড়যন্ত্র বন্ধ করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আপনারা যদি সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার অপচেষ্টা করেন। তাহলে এদেশের সাধারণ মানুষ এটাকে কোন ভাবেই মেনে নিবে না।
দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ ও সংগ্রাম করে এই স্বৈরাচাররের পতন ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রই জনগনকে সাথে নিয়ে পরিপূর্ণ সংষ্কার করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোঃ মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দিন,মাহাবুব আলম মন্টু,ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি রবিউল আউয়াল,মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর সদস্য মোঃ জাহেদ পারভেজ চৌধুরী,শামীম পারভেজ,আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র,আশরাফুজ্জাহান জাহান, নুরুল হুদা ভূঁইয়া নূরু,এম এস আহমাদ আলী,হান্নানুর রহমান ভূইয়া, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ,মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, ভাষাণটেক থানা বিএনপি আহবায়ক কাদির মাহমুদ,ক্যান্টেনমেন্ট থানা বিএনপি আহবায়ক এ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন,যুগ্ম আহবায়ক জিন্নাত আলী,মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান,পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির, উত্তরাপশ্চিম থানা বিএনপি নেতা মোঃ আবদুস ছালাম,আলমগীর হোসেন শিশির,খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন,মোঃপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন,সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ,৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গনি সেন্টু, তুরাগ থানা আহবায়ক কমিটির সদস্য আবদুল আলী প্রমুখ।
আজকের মিরপুর ও ক্যান্টনমেন্ট থানার মধ্যকার ম্যাচ ড্র হয়।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments