বাবলু মোস্তাফিজ (ভেড়ামারা) কুষ্টিয়া : ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে দু'টি প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু উপজেলার বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ও হাসানুল হক ইনু প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঈদ উপহার তুলে দেন।
তিনি ঈদ উপহার হিসেবে চিনি, সেমাই, প্যাকেট দুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রদাণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ ও অত্র প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের
শিক্ষকবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয় সকল ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং তাদের পারিবারিক অবস্থা সম্পর্কে জানতে চান।
তিনি তাদের বলেন, তোমরা আমার কাছে অতি স্পেশাল, আমি তোমাদের সবার থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তোমাদের কোন ধরনের সাহায্য সহযোগীতা লাগলে আমাকে জানাবে, আমি সর্বাত্মক তোমাদের পাশে আছি থাকবো। তোমরা ভালো থাকবে সুন্দর থাকবে ও সুস্থ্য থাকবে সবসময় এ কামনা করি। এ সময় সকল ছাত্র-ছাত্রী উপজেলা নির্বাহী অফিসারকে ঈদের শুভেচ্ছা জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments