স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে গ্রহণ করা হয়েছে।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয় এবং ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।এর আগে কিছু গণমাধ্যমে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হস্তান্তর চলার তথ্য জানানো হলেও ডিপো সূত্রে সর্বশেষ নিশ্চিত সময় ১২ ও ১৩ সেপ্টেম্বর।
২০১৮ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশ ১৫ বছর মেয়াদে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়।চুক্তি অনুযায়ী ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেড তাদের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পার্বতীপুর ডিপোতে জ্বালানি সরবরাহ করছে।
১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূ-গর্ভস্থ পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর। এর মধ্যে ভারত অংশে ৫ কিলোমিটার এবং বাংলাদেশ অংশে প্রায় ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। বাংলাদেশ অংশটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা এবং নীলফামারী সদর ও দিনাজপুরের চিরিরবন্দর হয়ে সরাসরি পার্বতীপুর রিসিভ টার্মিনালে যুক্ত হয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই পাইপলাইনটি উদ্বোধন করেন।
উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে। আমদানিকৃত এই জ্বালানি রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমান হারে বিতরণ করা হয়, যা উত্তরাঞ্চলের ১৬ জেলার জ্বালানি চাহিদা মেটাতে সরবরাহ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
সব মন্তব্য
No Comments