স্টাফ রিপোটার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ, ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতা নির্মূল, দুঃশাসনের অবসান ও বিকল্প গড়ার দাবিতে আজ সারাদেশে সিপিবি’র উদ্যোগে দেশব্যাপী ‘গণদাবি দিবস’ পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুরানা পন্টন মোড়ে সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া জনজীবনকে পদদলিত করে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। দ্রব্যমূল্যের চাপে মানুষের জীবন দুবির্ষহ হয়ে উঠেছে। ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম এবং বাসের বাড়া বৃদ্ধি মড়ার ওপর খারার ঘাঁর শামিল। মানুষের আয় কমেছে, ব্যায় বেড়েছে সরকার নির্বিকার। সরকার জনগনের দায়-দায়িত্ব না নিয়ে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। এ অবস্থায় দেশ চলতে পারে না ষড়যন্ত্রকারীদের সৃষ্ট ‘সাম্প্রদায়িক সন্ত্রাস’ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সরকারের নিষ্ক্রিয়তা, নিষ্পৃহতা ও নিয়ন্ত্রণহীনতায় সাম্প্রদায়িক সন্ত্রাস হিন্দু সম্প্রদায়সহ দেশের অসম্প্রদায়িক মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে। ঘুষ-দুর্নীতি-লুটপাট যে কোনো সময়ের চেয়ে বেশি মাত্রায় সংঘটিত হচ্ছে। ধনী আরো ধনী হচ্ছে গরীব আরো গরীব হচ্ছে।
সমাবেশে জীবনযাত্রার ব্যয়ের সাথে মজুরির সামঞ্জস্যতা বিধানের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার টাকা করার দাবিও জানানো হয়।
সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের এ সকল দাবি বাস্তবায়নের জন্য সিন্দাবাদের ভুতের মতো ঘাড়ে চেপে বসে থাকা আওয়ামী দুঃশাসনের জগদ্দল পাথর অপসারণ করতে হবে। বিকল্প শক্তির উত্থানের মাধ্যমে বিকল্প গড়ে দুঃশাসনকে পরাজিত করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments