উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে সাবেক ওসির বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বাড়ীর লোকজনের হাত, পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতচক্র। সরেজমিন ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের সাবেক ওসি মৃত: সহিদুল ইসলাম সরদারের বাড়ীতে ৩ মার্চ আনুমানিক ২টায় দরজার কেচিগেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে ওসির ছেলে সাইফুল ইসলাম মিলন(৩৫), শ্যালক ফাহাদ সরদার(২০) ও ছেলের স্ত্রী রেশমা আক্তার(২৪) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ৮ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার গহনা, ৩টি মোবাইল সেট ও নগদ ৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান সাইফুল ইসলাম মিলন। ওই রাতেই উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্ষন করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান ঘটনাস্থল পরিদর্ষন করা হয়েছে, এ পর্যন্ত কোন মামলা হয়নি, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments