ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সভাপতি কমরেড নূরুল হাসানসহ ৭ জন কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টির সঙ্গে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছেন। কেন্দ্রীয় মিডিয়া সেল প্রধান সিরাজুম মুনীর আজ গণমাধ্যম পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় উল্লেখ করেন যে বৃহত্তর কমিউনিস্ট ঐক্য গঠনের প্রচেষ্টার নীতিগত অবস্থান থেকে সরে গিয়ে ঐ পার্টি নেতৃত্বের একাংশের ক্ষুদ্র একটি বাম সংকীর্ণ চিন্তার আঞ্চলিক গ্রুপের সাথে একীভূত হওয়ার অগঠনতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানিয়ে এই ৭ নেতা তাদের পার্টি সভ্যপদ প্রত্যাহারের ঘোষণা দেন। এছাড়াও পার্টির উপদেষ্টা কমরেড বিমল বিশ্বস প্রায় দেড় বছর আগে একই প্রশ্নে ভিন্নমত প্রকাশ করে তার সভ্যপদ প্রত্যাহার করেন। অপরদিকে সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য কমরেড মনোজ সাহা ইতিমধ্যে একই প্রশ্নে মতভিন্নতার কারণে নিক্রিয় হয়ে আছেন।
সভ্যপদ প্রত্যাহারকৃত ৭ নেতা হলেন কমরেড নুরুল হাসান,
কমরেড সৈয়দ মজনুর রহমান, কমরেড সিরাজুম মুনীর, কমরেড তপন সাহা চৌধুরী, কমরেড বজলুর রহমান, কমরেড এনায়েত করিম ফারুক ও কমরেড বসুনিয়া হাবিব।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments