টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। পয়লা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত, যা কৃষক সমাজের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। সেই বিবেচনায় কৃষকদের কল্যাণে ‘কৃষক কার্ড’ উদ্বোধনের জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের সরকার। তাই নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিগুলো কালি শুকানোর আগেই বাস্তবায়ন শুরু হয়েছে।” তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় এবং কৃষি খাতকে আধুনিক ও লাভজনক করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে কয়েকজন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন। প্রথম পর্যায়ে সীমিত আকারে এ কর্মসূচি চালু হলেও পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সরকারি সূত্রে জানা যায়, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন সরকারি ভর্তুকি, কৃষিঋণ, বীজ ও সারসহ কৃষি সহায়তা সহজে পাবে। এছাড়া কৃষকদের একটি ডাটাবেজ তৈরির মাধ্যমে কৃষি খাতকে ডিজিটাল ব্যবস্থাপনায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, “বাংলাদেশ মূলত কৃষিনির্ভর দেশ। দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষকের জীবনমান উন্নয়নই সরকারের অগ্রাধিকার।”
এদিন পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কৃষক কার্ড উদ্বোধনের পাশাপাশি কৃষি মেলা ও সাংস্কৃতিক আয়োজনেরও প্রস্তুতি নেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments