নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের বেলা অবৈধ ভাবে বন বিভাগের গাছ কাটার অভিযোগ উঠেছে। এই সময় বন বিভাগের সদস্যরা পুলিশের সহযোগিতায় গাছ বোঝাই ট্রাক্টর জব্দ করে বটতলি বিট অফিসে নিয়ে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের যতিনের ডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। বন বিভাগ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অবৈধ ভাবে বন বিভাগের গাছ পাচারের তথ্য পান বটতলি বিট কর্মকর্তা জুলফিকার আলী মোহাম্মদ হুমায়ুন কবির। এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ বোঝাই ট্রাক্টর জব্দ করেন। এই সময় ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যান। পরে দেবীগঞ্জ থানা পুলিশের পেট্রোলিং টিমের সহযোগিতায় গাছ বোঝাই ট্রাক্টরটি বটতলি বিট অফিসে রাত আড়াইটার দিকে নিয়ে আসা হয়। পুলিশ চলে যাওয়ার পর রাতেই গাছসহ ট্রাক্টরটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুষ্কৃতকারীরা। দুষ্কৃতকারীরা ছয়টি বড় আকারের ইউক্যালিপটাস গাছ কাটেন বলে জানান হুমায়ুন কবির। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বটতলী নতুন পাড়া এলাকার রাব্বু, ফয়সালসহ আরো অন্তত ২০-২৫ জন বিট অফিসে এসে ট্রাক্টরটি জোর করে ছিনিয়ে নিয়ে যায়। রাব্বু ও ফয়সাল বিট অফিসার হুমায়ুন কবিরের স্মার্টফোনটি কেড়ে নেন। রাব্বু এবং ফয়সাল এই সময় নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিট কর্মকর্তা ৯৯৯ এ কল করে সহযোগিতা চান। পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ট্রাক্টরটিকে ধাওয়া করলে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ বাজারের পাশে গাছ রেখে ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ ফরেষ্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মধুসূদন বর্মণ বলেন, আমরা গাছ জব্দ করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments