ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: পদ্মা নদী এলাকায় বৈধ বালুঘাটে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোল্লা ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর তীরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চলতি মৌসুমে উপজেলার পদ্মা নদী এলাকার দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকা দিয়ে বৈধ বালি মহাল ইজারা নেয় বলে জানা যায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহফুজ হক সোহাগ বলেন, ঈশ্বরদীর বিএনপির নেতা জাকারিয়া পিন্টু সহ তার ছোট ভাই মেহেদী প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।
আমরা তা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় ষড়যন্ত্র আমাদের নিরীহ শ্রমিক ও মাঝিদের মারধর, সাজানো অস্ত্র উদ্ধারের নাটক এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয় ওই চক্রটি। আমরা পিন্টু ও মেহেদী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবিষয়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments