বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দীর্ঘদিন পর মনোনীত প্রার্থী নৌকা পাওয়ায় রানীশংকৈলে মিষ্টিমুখ ও পীরগঞ্জ পৌরশহরে আনন্দ মিছিল হয়েছে ।ঠাকুরগাঁও ৩ আসনে নৌকার প্রার্থী হলেন সাবেক এমপি ও বর্তমান পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক,নৌকার নমিনেশন পাওয়ায় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় যাদের ঠাঁই মিললো তাদের আনন্দ মিছিল দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে। এর আগে রবিবার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বাকি ২ আসনের প্রার্থীর নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক।এরই মধ্যে ঠাকুরগাঁও ১ আসনে নৌকা পেয়েছেন রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও ৩ আসনে নৌকা পেয়েছেন ইমদাদুল হক, ঠাকুরগাঁও ২ আসনে মাজহারুল ইসলাম সুজন নৌকা পেয়েছেন। মনোনীত প্রার্থী নৌকা পাওয়া জেলা ও উপজেলা জুড়ে আনন্দের জোয়ারে ভেসেছেন নেতাকর্মীরা। অনেকেইন সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন পছন্দের প্রার্থীকে, কাঙ্খিত আসনে পছন্দের ব্যক্তি পেয়ে খুশি সাধারণ মানুষও।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments