কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। হঠাৎ করে পটুযাখালীর কলাপাড়ায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতেই কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান, কিংবা বসতবাড়ি ও অটো রিকশকার ব্যাটারি চুরি হচ্ছে। এর ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে সকল শ্রেনীর মানুষ। তাই চুরি ঠেকাতে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী বাজারে এক সমাবেশ করেছেন ব্যবসায়িসহ স্থানীয়রা। চুরি প্রতিরোধে ব্যবসায়িরা দোকানপাট বন্ধ রেখে এ সমাবেশে অংশগ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মো.আসলাম হাওলাদার, সবেক ইউপি সদস্য মো.সোনা মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগ সভপপতি ও ব্যবসায়ি মো.বেল্লাল হাওলাদার, বলিয়াতলী বাজার সমিতির সাধারন সম্পাদক মো.কলাম সরদার, সদস্য গোপাল কর্মকার, মো.সাইফুল ইসলাম,ব্যবসায়ি মো.রাসেল দফাদার, আয়ুব আলী, অটো চালক শ্রমিক রিয়াজ হাওলাদার, মো.ইব্রাহিম প্রমুখ।
উল্লেখ্য,বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী বাজারে বেশ কয়েকদিন ধরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ি ও অর্ধশতাধিক অটো রিকশকার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে বলে ব্যবসায়িরা জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এ সমাবেশ সম্পর্কে আমার জানা নেই। তবে চুরি হয় এরকম অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হচ্ছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments