অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ। ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অর্থ আদায়ের সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের কোতোয়ালী থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মো. মতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ দিনেরও বেশি সময় ধরে মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ প্রদান করে অর্থ সংগ্রহ করা হচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবহনসংশ্লিষ্টদের পক্ষ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর পুলিশ নজরদারি জোরদার করে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, প্রতিটি বাস থেকে নির্ধারিত অঙ্কের অর্থ সংগ্রহ করা হচ্ছিল। তবে এই অর্থ আদায়ের কোনো বৈধ অনুমোদন ছিল কি না এবং এর সঙ্গে কোনো সংগঠন বা অন্য ব্যক্তি জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন জানান, পরিবহন থেকে অর্থ উত্তোলনের সময় চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। তারা কী উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানতে পরিবহন শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। তদন্তে অবৈধভাবে অর্থ আদায়ের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কি না এবং দীর্ঘদিন ধরে একই কৌশলে অর্থ আদায়ের ঘটনা ঘটেছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments