রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. আমির খানকে (৩২) রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আমির খান বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা নজরদারি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমির খানের অবস্থান শনাক্ত করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
পরে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৬) নভেম্বর সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সরকারি পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার তদন্ত আরো দ্রুত অগ্রসর হবে। প্রসঙ্গত, ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণার দিন (১৭ নভেম্বর) সন্ধ্যায়
এলাকায় ছাত্রদলের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বে
দুপক্ষের সংর্ঘষে ছাত্রদল নেতা রবিউল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। তিনি বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments