আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ অভিযোগ সুবিধাভোগি কার্ডধারীদের। কার্ডধারিরা জানান,রানীশিমুল ইউনিয়নে ২৭০ জন সুবিধাভোগী গত ২ বছর ভিজিডি কার্ডের চালের সুবিধা ভোগ করেছেন। নিয়মানুযায়ী প্রতিমাসে চাল উত্তোলনের সময় প্রতি জন কার্ডধারিকে বাধ্যতামূলক ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত সঞ্চয় দিতে হয়েছে। এসব সঞ্চয়ের টাকা গ্রহণ করে ভায়াডাঙ্গা বাজার এজেন্ট ব্যাংকিং এশিয়া। নিয়ম অনুযায়ী প্রতিমাসে কার্ডধারিদের মধ্যে চাল বিতরনের সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এশিয়া ব্যাংকের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানানো হলে তারা কার্ডধারিদের কাছ থেকে সঞ্চয়ের টাকা গ্রহণ করেন। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ ব্যাংকের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে না জানিয়েই বিভিন্ন সময় চাল বিতরন করেন। এসময় কার্ডধারিদের কাছ থেকে সঞ্চয়ের টাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ নিজেই গ্রহন করেন। নিয়ম অনুযায়ী কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা দেয়ার কথা থাকলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তা না করে উক্ত টাকা পকেস্থ করেন বলে অভিযোগ রয়েছে। জানা যায়, ২ বছরের চালের বরাদ্দ শেষে কার্ডধারীরা তাদের সঞ্চয়ের টাকা ফেরত নিতে গত ২১ জানুয়ারি মঙ্গলবার ইউনিয়ন পরিষদে গেলে ঘটনাটি ফাঁস হয়ে পড়ে। জানা যায়, ভায়াডাঙ্গা এজেন্ট ব্যাংকিং এশিয়ার প্রতিনিধি মো,রোমান মিয়া তার স্বাক্ষর ব্যতীত সঞ্চয়ের টাকা ফেরত দিতে অস্বীকার করায় এ ঘটনাটি ফাঁস হয়। দুপুর প্রর্যন্ত সঞ্চয়ের টাকা ফেরত নিতে আসা কার্ড ধারীদের মধ্যে ৪৭টি সঞ্চয় আদায় বই জমা পরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। পরে উক্ত বইয়ের সঞ্চয় হিসাব করে ব্যাংক কর্তৃপক্ষ অবগত হন। ৩৫৪৭০ টাকার বিপরিতে তাদের কোন স্বাক্ষর নেই। তারা উক্ত টাকা ফেরৎ দিতে অপারগতা প্রকাশ করেন। বাকি কার্ডধারিদের সঞ্চয় বইয়ের একই অবস্থা। এঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ পরিষদে উপস্থিত ছিলেন না। সাংবাদিকদের পক্ষ থেকে ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ও তিনি ফোন ধরেননি। এজেন্ট ব্যাংকিং এশিয়ার পক্ষ থেকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাছুমা বেগমকে অবহিত করা হলে তিনি বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের সাথে আলোচনা করে পরবর্তীতে কার্ডধারিদের সঞ্চয়ের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ জাবের আহমেদ বলেন বিষয়টি তার জানা নেই। তিনি বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments